ক্লায়েন্টরা প্রায়শই চান একটি পুরোপুরি নতুন সফটওয়্যার তৈরি হোক। কিন্তু তারা বুঝতে চান না, যে স্ক্র্যাচ ডেভেলপমেন্টের পেছনে কতটা সময়, পরিশ্রম এবং অর্থ লাগে।চলুন দেখে নেই কি কি কারণে এতে খরচ বেশি হয়ঃ
- পরিকল্পনা ও বিশ্লেষণ (Planning & Analysis)
নতুন সফটওয়্যার তৈরি করার আগে আমাদের বুঝতে হয় ব্যবসার প্রয়োজন, ফিচার, ব্যবহারকারীর অভিজ্ঞতা। এটি অনেক সময়সাপেক্ষ। - ডিজাইন ও আর্কিটেকচার (Design & Architecture)
কোড লেখা শুরু করার আগে সফটওয়্যারের কাঠামো এবং ডিজাইন ঠিক করা লাগে। সঠিক আর্কিটেকচার না থাকলে ভবিষ্যতে সমস্যা বাড়ে। অথবা এমনও হতে পারে কাজটি আবার পুনরায় নতুন পরিকল্পনা নিয়ে শুরু করা লাগতে পারে। - ডেভেলপমেন্ট (Development)
প্রতিটি ফিচার শূন্য থেকে তৈরি করা হয়। এতে অনেক ঘণ্টার পরিশ্রম, পরীক্ষা এবং সমন্বয় প্রয়োজন। - পরীক্ষা ও মান যাচাই (Testing & QA)
নতুন কোডে ভুল থাকতে পারে। ভুল ধরতে এবং ঠিক করতে সময় লাগে। এছাড়াও কাজ করতে করতেও রিকোয়ারমেন্ট চেঞ্জ হলে সেটার জন্য আলাদা করে কাজ করতে হতে - রক্ষণাবেক্ষণ (Maintenance)
সফটওয়্যার চালু হওয়ার পরেও আপডেট, বাগ ফিক্স এবং নতুন ফিচার যোগ করতে খরচ হয়। - লোকবল (Labour Force)
এই কাজ গুলি একজন ব্যাক্তির একার পক্ষে করা সম্ভব নাও হতে পারে। এর জন্য আলাদা করে অভিজ্ঞ লোকজন নিয়োগ করতে হয়।
স্ক্র্যাচ ডেভেলপমেন্ট শুধু কোড লেখা নয়। এটি একটি বড় বিনিয়োগ — সময়, অর্থ এবং দক্ষতা সব মিলিয়ে। তাই এর জন্য উপযুক্ত বাজেট ছাড়া আশা করা বাস্তবসম্মত নয়।